
ভালোবেসে বিয়ে করেছিলেন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামি ও মডেল হাসিন জাহান। কিন্তু তাদের সেই সংসার সুখের হয়নি। বিয়ের কয়েক বছরের মাথায় স্বামীর বিরুদ্ধে নির্যাতন, পরকীয়াসহ একাধিক অভিযোগ তোলেন হাসিন।
এরপর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এই দম্পতি। যদিও আনুষ্ঠানিকভাবে ডিভোর্স এখনও চূড়ান্ত হয়নি। কারণ মামলা গড়িয়েছে আদালতঅব্দি। যেখানে ভরণপোষনের টাকা চেয়ে অভিযোগ দায়ের করেছেন ক্রিকেটারের স্ত্রী।
এসবের পর থেকেই মেয়ে আইরাকে নিয়ে আলাদা থাকছেন হাসিন। সুযোগ পেলেই শামিকে আক্রমণ করে কথা বলেন তিনি। যা নিয়ে তুমুল আলোচনা চলে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।



