
প্রতিবছর ভালোবাসা দিবসে ভালোবাসার গল্পের নাটক উপহার দেয় ক্লোজআপ। ‘ক্লোজআপ ভ্যালেন্টাইন স্পেশাল’ নামের আয়োজনে এবার থাকছে তিনটি নাটক। এগুলোতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় তিন জুটি। সব নাটকেই থাকছে মিষ্টি প্রেমের গল্প। নাটক তিনটি পরিচালনার দায়িত্বে আছেন রাফাত মজুমদার রিংকু, হাসিব হোসেন রাখি ও সাজ্জাদ হোসাইন বাপ্পী।
‘ব্লগার মিতু’ নামের নাটকে জুটি হিসেবে দেখা যাবে ইয়াশ রোহান ও কেয়া পায়েলকে। পরিচালনা করছেন রাফাত মজুমদার রিংকু। হাসিব হোসেন রাখির পরিচালনায় ‘মন দুয়ারে’ নাটকে জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ। ‘তুমিহীনা’ নাটকে থাকছেন খায়রুল বাসার ও সাবিলা নূর। বানাচ্ছেন সাজ্জাদ হোসাইন বাপ্পী।



