
চলতি বছর ‘নৃত্যাচার্য বুলবুল চৌধুরী আজীবন সম্মাননা’ পেয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা আয়োজিত অনুষ্ঠানে গতকাল শনিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান, বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত নৃত্যগুরু আমানুল হক। এ ছাড়াও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মীনু হক ও সাধারণ সম্পাদক সাজু আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



