
বাংলা সিনেমায় নতুন চমক নিয়ে আসছেন কলকাতার নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। প্রখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেনকে নিয়ে সৃজিতের আগামী সিনেমা ‘পদাতিক’-এ ডাবিংয়ের কাজে ব্যবহার হচ্ছে এআই প্রযুক্তি।
‘পদাতিক’ প্রয়াত চলচ্চিত্রকার মৃণাল সেনেরই বায়োপিক, যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। এ সিনেমায় কিংবদন্তী নির্মাতা সত্যজিৎ রায়ের চরিত্রে থাকছেন কলকাতার অভিনেতা জিতু কমল।
প্রথাগত পদ্ধতিতে ডাবিং না করে ‘পদাতিকে’ সৃজিত ব্যবহার করছেন এআই প্রযুক্তি। সত্যজিৎ রায়ের কণ্ঠের নমুনা দিয়ে করা হয়েছে এই কাজটি।



