
সব সময় আলোচনায় থাকতে চান বলিউড অভিনেত্রী পুমন পান্ড। তবে এবার মৃত্যুর খবর কাণ্ড ঘটিয়ে পেছনের সব ঘটনাকে ছাপিয়ে গেছেন তিনি। সব শ্রেণির মানুষ তার এবারের ঘটনায় হতবাক হয়েছেন। কেউ কেউ এমন ঘটনা ঘটানোর জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন।
এর আগে একবার মধুচন্দ্রিমায় গিয়ে স্ত্রী পুনমকে মারধর করায় হাজতে পাঠান তার স্বামীকে। এবার পুনমকে নিয়ে চারপাশে যখন কটাক্ষ, অভিনেত্রীর পাশে দাঁড়ালেন সেই স্যাম।



