
‘অ্যানিমেল’ সিনেমা, ডিপফেক ভিডিও অথবা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে সম্পর্কের কারণে তুমুল চর্চায় রাশমিকা মান্দানা। সম্প্রতি এক সাক্ষাৎকারে কথিত প্রেমিক বিজয় দেবরাকোন্ডাকে প্রশংসায় ভাসিয়েছেন রাশমিকা। বিজয়ই তাঁকে সবচেয়ে বেশি সমর্থন দেন বলে জানান এই দক্ষিণি অভিনেত্রী।
বিজয় দেবরাকোন্ডার সঙ্গে রাশমিকার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন অনেক দিন ধরেই ভেসে বেড়াচ্ছে। এমনকি তাঁদের বাগ্দান, বিয়ে নিয়েও নানা গুঞ্জন শোনা গেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজয়ের সঙ্গে বন্ধুত্বের প্রসঙ্গে রাশমিকা বলেছেন, ‘বিজু (বিজয়) আর আমি প্রায় একসঙ্গে বড় হয়েছি। তাই আমি জীবনে যা-ই কিছু করি না কেন, তাতে তার ভূমিকা থাকে। তার থেকে সব ব্যাপারে পরামর্শ নিই।



