
সাফটা চুক্তির আওতায় বাংলাদেশের মুক্তির অনুমতি পেয়েছিল বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত ‘ডানকি’। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তির ঠিক এক দিন পর, ২২ ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পায় ছবিটি। মুক্তির আগে ছবিটি নিয়ে বেশ সাড়া পড়ে। ‘ডানকি’ নিয়ে এমনও বলা হয়েছিল, শাহরুখের এই ছবির ঠিক আগে মুক্তি পাওয়া ‘পাঠান’ ও ‘জাওয়ান’কে ছাড়িয়ে যাবে। তবে যতটা গর্জেছে, বাস্তবে ততটা বর্ষেনি।
ছবিটি সেভাবে দর্শকচাহিদা পূরণ করতে যেমন পারেনি, তেমনি ব্যবসায়িক সফলতায়ও আগের দুটি ছবিকে ছাড়িয়ে যেতে পারেনি। ঠিক যখন এই অবস্থা চলছিল, তখন ঢাকার মহাখালীর স্টার সিনেপ্লেক্সে ছবিটি দেখে সারা যাকের জানালেন, ১০ নম্বরের মধ্যে ছবিটিকে তিনি ৫-এর বেশি দিতে পারছেন না।



