
নায়ক, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিলকে দেশের মানুষ জেমসবন্ড মনে করেন বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘বালাদেশের মানুষ আমাকে বাংলার জেমসবন্ড মনে করেন। ফেসবুকে কোনো ছবি পোস্ট করলে তার নীচে এমন মন্তব্য অনেকেই করেন।’
দেশের সবচেয়ে জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মাসুদ রানা। এই সিরিজের নতুন সিনেমা নিয়ে আসছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। যেটার নাম ‘চিতা’। এটি নির্মিত হচ্ছে ‘অপারেশন চিতা’ গল্প অবলম্বনে। আর এতে সবাইকে অবাক করে দিয়ে মাসুদ রানা হচ্ছেন অনন্ত জলিল।



