
২০২১ সালের ২ ফেব্রুয়ারি। সেদিন জন্মদিনেও দম ফেলার ফুরসত ছিল না আরিফিন শুভর। মুম্বাইয়ে শুটিং নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। তবে শুভকে অবাক করে দিয়ে সেদিন সবাই সেটেই জন্মদিন উদ্যাপন করেন। অভিনেতা সেদিন ভাবতেই পারেননি, সবাই তাঁকে সারপ্রাইজ দেবেন। ভেবেছিলেন, মুম্বাইয়ে তাঁর জন্মদিনের খবর কে জানবে।
মুম্বাই থেকে সেদিন প্রথম আলোকে শুভ বলেছিলেন, ‘আমার কাছে পুরো ব্যাপারটা ছিল স্বপ্নের মতো। বারবার আমার এ-ও মনে হচ্ছিল, ২৫৭ টাকা নিয়ে ময়মনসিংহ থেকে ঢাকায় আসা এই আরিফিন শুভর জন্য মুম্বাইয়ের শুটিং স্পটে জন্মদিন উদ্যাপন করা হচ্ছে।



