
ভারতীয় সংগীত শিল্পী কবীর সুমন জানিয়েছেন, হৃদরোগে নয়, তিনি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার হাসপাতাল থেকে এক ফেইসবুকে পোস্টে নিজের অবস্থার কথা জানিয়েছেন এই শিল্পী। শিগগিরই সেরে ওঠার আশা প্রকাশ করে ভক্ত অনুরাগীদের উদ্বিগ্ন না হতে অনুরোধ করেছেন।
সোমবার কলকাতার কয়েকটি সংবাদমাধ্যম জানায়, হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সুমনকে। সেখানে তাকে সিসিইউতে রাখা হয়েছে, গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড।



