
শরীরে নানান ধরনের অস্বস্তি সারা দিনটাকে মাটি করে দিতে পারে। কোষ্ঠকাঠিন্য এরকমই একটা সমস্যা।
মল নিঃসরণ আটকে গেলে পেটব্যথা, পেটফোলা, বিতৃষ্ণাসহ নানান সমস্যা দেখা দেয়। মানসিক চাপ পানিশূন্যতা বা শারীরিক সমস্যার কারণে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিলেও খাদ্যাভ্যাসের কারণেও সার্বিকভাবে এই সমস্যা তৈরি করতে পারে।
পর্যাপ্ত আঁশ গ্রহণ না করা এর একটি কারণ।
আবার খাবার দিয়েই কোষ্ঠকাঠিন্য দূর করা যায়। এক্ষেত্রে সবচেয়ে ভালো ফল দেয় আলুবোখারা।



