
এক অদ্ভুত মায়ার দেশ নেপাল। এভারেস্ট কন্যা নামেই তার পরিচিতি। বাংলাদেশ থেকে খুব বেশি দূরে নয় দেশটি। সৌন্দর্য উপভোগ করতে সারা পৃথিবীর ভ্রমণপিপাসুরা যান সেখানে।
আমাদের দেশ থেকেও প্রতি বছর অনেক মানুষ নেপাল ভ্রমণে যান। যারা সামনে দেশটিতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য আজ থাকছে নেপালের দর্শনীয় স্থানগুলোর একটি তালিকা।
কাঠমান্ডু
নেপালের রাজধানী কাঠমান্ডু অনেক পুরোনো একটি শহর। কাঠমান্ডু ভালোভাবে ঘুরে দেখতে কমপক্ষে দুই রাত দুই দিন হাতে রাখতে হবে।



