
পছন্দের চাকরি খুঁজে পাওয়া অনেকেরই স্বপ্ন। আপনি যদি বর্তমান কর্মক্ষেত্রে সন্তুষ্ট না থাকেন বা আরও ভালো সুযোগের জন্য চাকরি ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেন, তাহলে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে কিছু বিষয় ভেবে দেখতে হবে। তাড়াহুড়া করে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত আপনাকে আর্থিক সংকটের মধ্যে ফেলে দিতে পারে। সুতরাং, কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরি।
চলুন জেনে নেওয়া যাক
১. আর্থিক অবস্থার দিকে নজর দিন
চাকরি ছাড়ার আগে আপনার আর্থিক অবস্থান খেয়াল করা গুরুত্বপূর্ণ। চাকরি ছাড়ার পরে আপনাকে যে বেকারত্বের সময়টি পার করতে হবে তা কাটানোর মতো আর্থিক অবস্থা আছে তো? আপনার সঞ্চয়ের দিকে খেয়াল করুন। কোনো ঋণ থাকলে তা পরিশোধের আগেই চাকরি ছাড়বেন না। এতে আপনি আরও বেশি সংকটের মুখে পড়তে পারেন। আর্থিক নিরাপত্তা মোটামুটি নিশ্চিত হলে তবেই চাকরি ছাড়ার পরিকল্পনা করুন।
২. ক্যারিয়ারের লক্ষ্য নিয়ে চিন্তা করুন
চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার আগে দ্বিতীয়বার চিন্তা করুন। আপনি আসলে কোন পথে এগিয়ে যেতে চাইছেন সে বিষয়ে ভাবুন। যদি বর্তমান চাকরি পছন্দের ক্যারিয়ার না হয় তবে হুট করে অন্য কোনো অপছন্দের চাকরিতে যোগদান করে বসবেন না। এতে কোনো পরিবর্তন বা উন্নতি হবে না। বরং আপনার পছন্দের ক্যারিয়ার কোনটি তা আগে ভেবে দেখুন। সেখানে পৌঁছাতে হলে কী করতে হবে তা চিন্তা করুন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিন।



