
কয়েক দিন ধরে শীতের তীব্রতা কাবু করে দিয়েছে অনেককেই। অতিরিক্ত ঠান্ডায় চোখের অ্যালার্জি, শুষ্কতাসহ কিছু সমস্যা বেড়ে যেতে পারে। তাই সতর্কতা জরুরি। অ্যালার্জি শব্দটির সঙ্গে আমরা সবাই কমবেশি পরিচিত। অ্যালার্জি বলতে প্রথমে মনে পড়ে হাঁচি, কাশি, সর্দি, চুলকানি অথবা ফুসকুড়ির মতো কিছু উপসর্গ। কিন্তু চোখেও অ্যালার্জি হতে পারে।
অ্যালার্জি কী
দেহের জন্য ক্ষতিকর কোনো বস্তু, যেমন ফুলের রেণু, পোষা প্রাণীর লোম বা ত্বকের খসে পড়া অংশ (অ্যানিমেল ডেন্ডার), খুশকি, কসমেটিক বা পারফিউম জাতীয় রাসায়নিক দ্রব্য ইত্যাদি যখন দেহের সংস্পর্শে আসে অথবা কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়াজাত আমিষকণা দেহে প্রবেশ করে, তখন দেহ একে প্রতিরোধের চেষ্টা করে। এসব ক্ষতিকর বস্তু বা এজেন্টকে বলা হয় অ্যালার্জেন। যদিও অ্যালার্জি একধরনের ভোগান্তি, তবে ফল বিচারে এটি দেহের জন্য সুরক্ষাবিশেষ।



