
স্বাস্থ্য অধিদপ্তর, মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২০ সালে একটি গবেষণা পরিচালনা করেছিল। গবেষণার ফলাফল থেকে জানা যায়, বাংলাদেশে মানসিক রোগীর হার ১৮ শতাংশ। গবেষকেরা বলছেন, জেনারেশন জেডের মানসিক স্বাস্থ্যের লড়াই ভিন্ন।
২০২১ সালের এক গবেষণায় উঠে এসেছে, দেশের ১৩ থেকে ১৯ বছর বয়সী শহুরে ছেলেমেয়েদের ৬০ শতাংশের বেশি মাঝারি থেকে তীব্র মানসিক চাপে ভোগে। ব্যবস্থা না নিলে মানসিক চাপ থেকে অন্য সমস্যা তৈরি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে এই গবেষণায়।
এই স্ট্রেস বা মানসিক চাপের ফলে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি হয়। কিশোর-কিশোরীদের বড় অংশের স্থূলতা ও বিষণ্নতা বা অবসাদে ভোগা তারই বহিঃপ্রকাশ।



