
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কৌতুক সম্প্রতি বেশ দেখা যাচ্ছে। সেটা দিয়েই শুরু করি।
আমেরিকার পুরুষের একটা বউ আর একটা গার্লফ্রেন্ড থাকে। কিন্তু সে ভালোবাসে তার বউকে। ইউরোপের পুরুষদেরও একটা বউ আর একটা গার্লফ্রেন্ড থাকে। তবে সে ভালোবাসে তার গার্লফ্রেন্ডকে।
সৌদি পুরুষের কোনো গার্লফ্রেন্ড থাকে না, বউ থাকে চারটা। কিন্তু সে ভালোবাসে তার উটকে।
বাংলাদেশের পুরুষের বউ থাকে একটা, গার্লফ্রেন্ড থাকে চারটা। কিন্তু সে ভালোবাসে তার মাকে।’
বাংলাদেশের অনেক নারীই এই কৌতুক শেয়ার করছেন ‘সারকাস্টিকভাবে’। এসব পোস্টে সহমত পোষণ করছেন আরও অনেক নারী। কেউ কেউ কমেন্টেও সারকাজম করতে ভুলছেন না। কেন এই পোস্ট শেয়ার দিয়েছেন, জানতে চাইলে বেসরকারি চাকরিজীবী সোমা সাহা বলেন, কৌতুক হলেও বাংলাদেশের পুরুষদের যে বৈশিষ্ট্যের কথা এখানে বলা হয়েছে, তা অনেক ক্ষেত্রেই মিথ্যা নয়। বাংলাদেশের পুরুষদের একটা বড় অংশ স্ত্রীকে ভালোবাসবে নাকি মাকে, তা নিয়ে দ্বিধায় ভোগেন।



