পোশাক হিসেবে শার্ট পরেন থাকেন পুরুষ এবং নারীরা। দেখতে একই রকম হলেও মেয়েদের শার্টের বোতাম কিন্তু বাম দিকে থাকে, যেখানে পুরুষের শার্টের বোতাম রাখা হয় ডান দিকে। এর কারণ আপনার জানা আছে কি? এর কারণ কি শুধুই ফ্যাশন? মোটেই তা নয়। বরং মেয়েদের শার্টের বোতাম বাম দিকে থাকার আছে কিছু বিশেষ কারণ।
বর্তমান বিশ্বে ইউনিসেক্স ফ্যাশন খুব আলোচিত। ইউনিসেক্স ফ্যাশন হলো এমন ধরনের পোশাক যা নারী-পুরুষ উভয়েই পরতে পারেন। জিন্স, সানগ্লাস থেকে শুরু করে আরও অনেক ধরনের পোশাকই ইউনিসেক্স ফ্যাশনের তালিকায় রয়েছে। একটা সময় শার্ট কেবল পুরুষের পোশাক ছিল। ফ্যাশনের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নারীরাও এখন শার্ট পরছেন।
নারী ও পুরুষ শার্ট পরলেও এই দুই শার্টের মধ্যে রয়েছে একটি বড় পার্থক্য। পুরুষের শার্টের বোতাম ডানদিকে থাকলেও নারীদের শার্টের বোতাম থাকে বাম দিকে। কেন এই পার্থক্য তা নিয়ে রয়েছে নানা মত। এই প্রশ্নের আছে অনেক রকম উত্তর। চলুন তবে জেনে নেওয়া যাক, নারীদের শার্টের বোতাম কেন বাম দিকে থাকে?
দুটি উল্লেখযোগ্য কারণ-
- আগের যুগে পুরুষেরা তাদের ডান হাতে তলোয়ার ধরতেন এবং নারীরা বাম হাতে শিশুদের ধরে রাখতেন। এরকম অবস্থায় পুরুষের শার্টের বোতাম খোলা বা লাগানোর প্রয়োজন হলে তারা বাম হাত ব্যবহার করতেন। যদি বাম হাত ব্যবহার করা হয় তবে শার্টের ডানদিকে বোতাম থাকাই সুবিধাজনক।
- নারীরা তাদের সন্তানকে বাম দিকে ধরে রাখতেন। শিশুকে খাওয়ানোর জন্য তাদের শার্টের বোতাম খুলতে ডান হাত ব্যবহার করতে হতো। এই কারণে বাম পাশে বোতাম তৈরি করা হয়েছিল।



