
কারও কাছে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা মানে, ডাক্তারের কাছ যাওয়া আর ওষুধ খাওয়া।
তবে জীবনযাত্রার অভ্যাসও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে অনেকখানি ভূমিকা রাখে। এর মধ্যে রযেছে পর্যাপ্ত পানি পান, সুষম খাবার খাওয়া ইত্যাদি।
তবে দিন শেষে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা বেশি জরুরি।
এই বিষয়ে ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে হিউস্টন’য়ে অবস্থিত ইউটিহেল্থ’য়ের ‘ম্যাকগোভার্ন মেডিকেল স্কুল’য়ের শারীরিক শিক্ষা-বিষয়ক হৃদরোগ বিশেষজ্ঞ জন হিগিন্স বলেন, “গবেষণায় দেখা গেছে রাতে রক্তচাপ বৃদ্ধি বেশি ক্ষতিকর। কারণ এর সাথে নানান হৃদ-সংক্রান্ত রোগ, যেমন- হার্ট অ্যাটাক বা স্ট্রোক সম্পর্কিত।”
তাই তিনি রাতের বেলা সাতটি অভ্যাস রপ্ত করার পরামর্শ দেন, যাতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।



