
বয়স বাড়ার সাথে সাথে ত্বকে পরিবর্তন দেখা দেওয়া স্বাভাবিক।
তবে সঠিক খাদ্যাভ্যাস ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণের মাধ্যমে ত্বকের ক্ষয়, বয়সের ছাপ ধীর করে তারুণ্য ও লাবণ্য ফুটিয়ে তোলা যায়।
যে কারণে বাদাম ও বীজ ত্বকের জন্য উপকারী
বাদাম ও বীজ পুষ্টি উপাদান সমৃদ্ধ। এসবে আছে ওমেগা-৩ এবং ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিডস যা ত্বক আর্দ্র রাখে এবং ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ায়।
এই বিষয়ে হেল্থশটস ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে ভারতীয় পুষ্টিবিদ রিয়া দেশাই বলেন, “ভিটামিন ই সমৃদ্ধ খাবার অ্যান্টি-অক্সিডেন্টের মতো কাজ করে ত্বককে সুরক্ষিত রাখে ও বয়সের ছাপ কমাতে সহায়তা করে।”



