জেলেনস্কিকে কি কিয়েভ থেকে রাজধানী সরিয়ে নিতে হবে


স্টিফেন ব্রায়েন

কিয়েভের আকাশ-বাতাসে যে গুজব ঘুরছে, সেটি হলো প্রেসিডেন্ট জেলেনস্কি তাঁর সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি জালুঝনিকে বরখাস্ত করতে চলেছেন। কারণ হলো জেলেনস্কি ও জালুঝনির মধ্যে বিরোধ চরমে পৌঁছেছে। জালুঝনিকে যে কারণে বরখাস্ত করা হবে, তার অজুহাত হিসেবে বলা হচ্ছে, দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর আবদিভকায় ইউক্রেনীয় বাহিনীর শোচনীয় অবস্থা। গুজব ছড়িয়েছে যে ইউক্রেনের সেনা গোয়েন্দা সংস্থার প্রধান কিরিলো বুদানভকে জেলেনস্কির স্থলাভিষিক্ত করা হবে।

যুদ্ধক্ষেত্রে বর্তমান পরিস্থিতি বলছে, আদদিভকা শহরের দক্ষিণ অংশ দিয়ে রুশ বাহিনী সামনের দিকে এগোচ্ছে। ইউক্রেনীয়দের একের পর এক পরিখা ও দুর্গ তারা গুঁড়িয়ে চলেছে।

আবদিভকা শহরের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় রুশ বাহিনী যে সফল হতে চলেছে, সে ব্যাপারে সন্দেহের অবকাশ কম। রুশ বাহিনীর অগ্রযাত্রাকে বিলম্ব করে দিতে পারলেও তাদের ঠেকিয়ে দেওয়ার সামর্থ্য ইউক্রেনীয় সেনাবাহিনীর নেই। ইউক্রেনীয় বাহিনী যদি অন্য কোনো জায়গা থেকে সেনা এনে আবদিভকায় শক্তি বাড়াতে চায়, তাহলে ওই অঞ্চলে তাদের প্রতিরক্ষাব্যবস্থা দুর্বল হয়ে যাবে।

আবদিভকা কৌশলগত দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ, সেটা মূল প্রশ্ন নয়। আসলে জালুঝনিকে সরানোর একটা অজুহাত খুঁজছেন জেলেনস্কি। নিজের অবস্থান ক্রমেই অনিশ্চিত হয়ে পড়ায় জেলেনস্কি এখন তাঁর চারপাশে অনুগত লোকদের খুঁজছেন। ইউরোপ ও আমেরিকায় জেলেনস্কির মিত্ররা, যাঁরা এখনো বলে চলেছেন যে তাঁরা ইউক্রেনকে অর্থ, অস্ত্র ও অন্যান্য সহযোগিতা দিয়ে যেতে চান, তাঁরা বুঝতে পারছেন যে রুশ বাহিনীর সামনে ইউক্রেনীয় বাহিনী দাঁড়াতে পারবে না।

এ কারণেই ইউরোপে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইউক্রেন নিয়ে ওয়াশিংটন নতুন নীতির দিকে ঝুঁকছে। ইউরোপ বিশ্বাস করে, রাশিয়া যদি ইউক্রেন যুদ্ধে জিতে যায়, তাহলে রাশিয়া ইউরোপের ওপর হুমকি সৃষ্টি করবে। আর এই হুমকির জন্য ইউরোপ মোটেই প্রস্তুত নয়।

বিস্তারিত পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top