সাদা সোনার পেছনে ছুটছে ইউরোপ, বিল গেটসও বসে নেই
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গোল্ড রাশের গল্প পড়েছেন অনেকেই। উনিশ শতকের মধ্যবর্তী সময়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তিন লাখের বেশি মানুষের ক্যালিফোর্নিয়ায় সোনার খোঁজে ছুটে যাওয়ার ঘটনা তুলে ধরা হয়েছে গোল্ড রাশনির্ভর বিভিন্ন গল্পে।









