বিশ্বকাপের সূচিতে একাধিক পরিবর্তন আসছে
মূলত ভারতে ধর্মীয় উৎসবকে কেন্দ্র করেই এই সূচিবদল হচ্ছে। বলা হচ্ছে, ধর্মীয় উৎসবের দিন বিশ্বকাপ ম্যাচ হলে একইসঙ্গে দুটি বড় জমায়েত হবে। এতে আইনশৃঙ্খলা রক্ষা করা মুশকিল হয়ে যেতে পারে। আর যদি হয়, ভারত-পাকিস্তানের মতো ‘চিরশত্রু’ দুই দেশের খেলা, তাহলে সেই আশঙ্কা বেড়েই যায়।






