
‘ডামি সংসদ’ বাতিলের দাবিতে রাজধানীর উত্তরার আজ বিএনপির কালো পতাকা মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানকে গাড়িতে তুলে নেয় পুলিশ। পরে ঘটনাস্থল থেকে তাঁকে সরিয়ে নিয়ে ছেড়ে দেওয়া হয়।
আজ বেলা সোয়া দুইটার দিকে উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানের পাশের সড়কে এ ঘটনা ঘটে।
এ সময় পুলিশের ভ্যানে করে মঈন খানকে নিয়ে যাওয়া হয়। গাড়িতে তোলার আগে মঈন খান পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, ‘আমি কী অপরাধ করেছি?’
প্রত্যক্ষদর্শীরা জানান, মঈন খানকে পুলিশের গাড়িতে তোলার আগে তাঁকে পেছন থেকে ঠেলে গাড়িতে তোলা হয়।



