
দ্বাদশ সংসদ প্রথম অধিবেশনের বসার দিন এক ঘণ্টা আগে কালো পতাকা দেখাতে মিছিল করবে বিএনপিসহ সমমনা জোটগুলো। এর মধ্যে ঢাকায় বিএনপি জড়ো হবে সাতটি জায়গায়।
ঢাকাসহ সারা দেশের সকল মহানগর, জেলা, উপজেলা, থানা ও পৌরসভার প্রত্যেকটি ইউনিটের নেতা-কর্মী-সমর্থকরা এই কর্মসূচি একযোগ পালনের সব প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রাজধানীতে পীরজঙ্গি মাজার, যাত্রাবাড়ী, দয়াগঞ্জ, নিউ মার্কেট, মিরপুর ১২ নং বাস স্ট্যান্ড, উত্তরা ১২ নং এবং বাড্ডা লিংক রোডের সামনে থেকে বেলা ২টায় বিএনপি এই মিছিল হবে। দলের স্থায়ী কমিটির সদস্যদের পাশাপাশি ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা কাউন্সিলের সদস্যরাও এতে অংশ নেবেন।



