
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শুধু ‘হুমকি ধমকি’ নয়, যে ‘অ্যাকশন’ নেওয়া দরকার, তা নেওয়ার কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তার ভাষায়, নতুন সরকারের সামনে সর্বোচ্চ অগ্রাধিকার হল মূল্যস্ফীতি কমানো।
“বাজার নিয়ন্ত্রণ– এ বিষয়টা চ্যালেঞ্জ। সংসদে যারা, তারা জনগণের প্রতিনিধি। এ সমস্যাগুলো এখন জনগণের নিত্যদিনের সমস্যা। কাজেই প্রথম চ্যালেঞ্জ এখন এটাই।”



