মাঠের শক্তি ভোটে কাবু

ইসলামপন্থি দলগুলোর মিছিল-সমাবেশে নেতাকর্মীদের যথেষ্ট উপস্থিতি দেখা যায়। জোট করে জাতীয় নির্বাচনে আসনও পেয়েছে। বড় দলের সঙ্গে জোট করে একাধিক আসন পাওয়ারও নজির আছে। কিন্তু নির্বাচন রাজনীতিতেও তারা পিছিয়ে পড়ছে।

১৯৯০ সালে ছয়টি ইসলামপন্থি দল ইসলামী ঐক্যজোট নামে জোট করে। এই জোটে ছিল খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলামী পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (বর্তমান ইসলামী আন্দোলন বাংলাদেশ), জমিয়তে উলামায়ে ইসলাম ও ফরায়েজী আন্দোলন। সেই জোট এখন নেই। দলগুলোতে ভাঙন হয়েছে। জোটের নামেই একটি দল এখন সক্রিয়।

ইসলামী ঐক্যজোট প্রথম নির্বাচন করে ১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে। একসময় জোটটি বিএনপির সঙ্গেও বৃহত্তর জোট করে। কিন্তু গত তিন দশকের বেশি সময় পরে এসে তাদের মধ্যে ইসলামী আন্দোলন ছাড়া আর কারও ভোট তেমনভাবে বাড়েনি।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইসলামি দলগুলোর কখনো ঐক্যবদ্ধ হতে পারেনি, পারবে বলে মনে হয় না। কিন্তু নির্বাচনী সুযোগ-সুবিধার ক্ষেত্রে দলগুলো ঐক্যবদ্ধ হয়। ক্ষমতার সঙ্গেও থাকে। ক্যাডারভিত্তিক রাজনীতিও দেশে শক্ত অবস্থা তৈরি করতে পারেনি। পারলে জামায়াত ইসলামী ভেঙে নতুন দল তৈরি হতো না।

বিস্তারিত পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top