
ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচন কমিশনকে জানিয়েছে, তারা ১৪ দলের শরিকদের সঙ্গে জোটবদ্ধ হয়ে সংসদে সংরক্ষিত ৫০টি নারী আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং স্বতন্ত্রদের সমর্থন তাদের সঙ্গে রয়েছে।
আজ বুধবার নির্বাচন কমিশনের কাছে দলীয় চিঠি হস্তান্তরের পর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন জানান, সংরক্ষিত নারী আসনের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের সমর্থন করবেন ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য।



