
দ্বাদশ সংসদের স্বতন্ত্র প্রার্থীদের সংসদের রীতিনীতি ও কর্মপদ্ধতি সম্পর্কে ভালোভাবে জানার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সন্ধ্যায় গণভবনে স্বতন্ত্র এমপিদের সঙ্গে বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশের ইতিহাস জানতে হবে, এবং সংবিধান আত্মস্থ করতে হবে। সংসদ কার্যপ্রনালি বিধি পড়তে হবে।”
নতুন সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী মঙ্গলবার। তার আগে রোববার স্বতন্ত্র সংসদ সদস্যদের নিয়ে এই বৈঠকে বসেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, যিনি টানা চতুর্থবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী বৈঠক সঞ্চালনা করছেন।
এ বৈঠকের যাদের আমন্ত্রণ জানানো হয়েছে, সেই ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্যের মধ্যে ৫৯ জনই আওয়ামী লীগ নেতা।



