
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ স্লোগানের অন্তরালে দেশে চলছে স্মার্ট দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, দালালি আর ভয়ের রাজত্ব।’
আজ শুক্রবার বিকেল ৪টায় ঢাকার কাফরুলের ভিশন মোড়ে সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাজেদুল হক রুবেলের সভাপতিত্বে এবং সম্পাদকমন্ডলীর সদস্য ফেরদৌস আহমেদ উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



