
২৮ জানুয়ারি, ২০২৪—দিনটিকে আজীবন মনে রাখতেই চাইবেন শামার জোসেফ। তাঁরই বীরত্বে ব্রিসবেনের গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ বছর পর টেস্টে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়াকে ঐতিহাসিক জয় এনে দেওয়ার পুরস্কারও তিনি পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নেন শামার।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই) শামারের কেন্দ্রীয় চুক্তির কথা গতকাল নিশ্চিত করেছে। সিডব্লুআই বলেছে, ‘সিবব্লুআই গর্বের সঙ্গে জানাচ্ছে যে শামার জোসেফের বর্তমান ফ্র্যাঞ্চাইজি চুক্তি উইন্ডিজের আন্তর্জাতিক রিটেইনার চুক্তিতে উন্নীত হয়েছে। জোসেফের অসাধারণ পারফরম্যান্স ও ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে তার অবদানের স্বীকৃতি হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ গ্যাবায় টেস্ট জয় একই সঙ্গে অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ২৭ বছর পর টেস্ট জয়। এর আগে পার্থে ১৯৯৭ সালে অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।



