
আগেই নিশ্চিত ছিল মার্চে আন্তর্জাতিক সূচিতে ইউরোপে খেলতে যাবে ব্রাজিল। তবে সেই সময় আর্জেন্টিনা কী করবে, সেই সম্পর্কে নিশ্চয়তা ছিল না। কোচ লিওনেল স্কালোনি চেয়েছিলেন মানসম্মত কোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামবে তার দল। মার্চের সেই প্রতিপক্ষ নিয়ে ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি ক্লাদিও তাপিয়ার সঙ্গে বৈঠকও করেছেন স্কালোনি।
অবশেষে আজ জানা গেল কারা হচ্ছে আর্জেন্টিনার পরের ম্যাচের প্রতিপক্ষ। সেইসঙ্গে চূড়ান্ত হয়েছে ম্যাচের ভেন্যুও। পূর্বপরিকল্পনা অনুযায়ী, মার্চের ইন্টারন্যাশনাল উইন্ডোতে আর্জেন্টিনা আসবে এশিয়ান দেশ চীনে। দেশটির ফুটবল উন্মাদনা এবং বাজারের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত। যদিও চীনে এলেও এশিয়া মহাদেশের কোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামবে না লিওনেল মেসি এন্ড কোং।



