পূর্ণ ফিট হয়ে না খেললে দলের সঙ্গে প্রতারণা করা হয়—গত বছর ওয়ানডে বিশ্বকাপের আগমুহূর্তে এক বিস্ফোরক সাক্ষাৎকারে তামিম ইকবালের প্রসঙ্গে বলেছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজের মন্তব্য নিজেকেই ‘হজম’ করতে হচ্ছে সাকিবকে। চোখের সমস্যায় ম্যাচে ব্যাটিং করছেন না, তবে স্বাভাবিক হতে নেটে নিয়মিত ব্যাটিং করতে দেখা যাচ্ছে তাঁকে। ‘অর্ধেক’ সাকিবকে নিয়েই একাদশ সাজাচ্ছে রংপুর।