
মোস্তাফিজুর রহমানের কাছে এখন যেন ধারাবাহিকতা আশা করা বাড়াবাড়ি। কোনদিন কেমন বোলিং করবেন, আগে থেকে ধারণা করা মুশকিল। ভরসার যে জায়গাটা ছিল, সেই জায়গাটা আর নেই আসলে।
এবারের বিপিএলেই যেমন প্রথম দুই ম্যাচে ৫ উইকেট নিলেন মোস্তাফিজ। যদিও দুই ম্যাচেই রান খরচ করেছিলেন ওভারপ্রতি আটের ওপর। টি-টোয়েন্টিতে সেটাকে খুব খারাপ পারফরম্যান্স বলা যাবে না।
তবে এরপর টানা দুই ম্যাচে মোস্তাফিজ যেমন খেললেন, পারফরম্যান্স নিয়ে চিন্তা হতেই পারে। আগের ম্যাচে দুর্দান্ত ঢাকাকে ৭৮ রানেই গুটিয়ে বড় জয় পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।



