
সিলেট পর্ব শেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আবার ফিরে আসছে ঢাকায়। শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ এই আসর। প্রথম পর্বের মতো এবারেও মিরপুরে থাকবে ৪ ম্যাচডে। প্রতি দিনে থাকছে ২টি করে ম্যাচ।
সিলেট পর্বের পর বেশ অনেকটাই জমে উঠেছে বিপিএল। ব্যাপক রদবদলের পর বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রংপুর রাইডার্স। দুর্দান্ত ফর্মে থাকা খুলনা টাইগার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নেমে গিয়েছে কিছুটা। কুমিল্লা ভিক্টোরিয়ান্স আছে ফিরে আসার কক্ষপথে। ফরচুন বরিশাল আর দুর্দান্ত ঢাকাও নিজেদের ফিরে পেতে মরিয়া।



