পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ক্লাব আল হিলালে বছরে ১০ কোটি ইউরোর আশপাশে বেতন পাবেন তিনি। কিন্তু এমন দেশে তিনি খেলতে গেছেন, যেখানে প্রকাশ্যে ব্রাজিলের সংস্কৃতি বেমানান, এককথায় অসম্ভব। ইউরোপ থেকে হঠাৎ শরিয়াহ আইনের দেশ সৌদিতে কেমন থাকবেন নেইমার।



