
প্রথম ম্যাচ হেরে নেপাল ও ভুটান দুই দলই ছিল ব্যাকফুটে। আজ রোববার দুই দল যখন মুখোমুখি হলো, সম্ভাবনা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না কোনো দলেরই। এই ম্যাচে নেপাল জিতে সম্ভাবনা বাঁচিয়ে রাখতে পেরেছে। পারেনি ভুটান।
বাংলাদেশের কাছে ৩-১ গোলে হারা নেপাল ও ভারতের কাছে ১০-০ গোলে হারা ভুটানের লড়াই হলো ম্যারমেরে। দুই দলের খেলাতেই ছিল না কোনো ধার। ভুল পাসের ছড়াছড়ি। নেপাল ও ভুটানের মেয়েরা নবীসের মতোই খেলেছে।



