
দুজন মিলে পিটিয়েছেন একজনকে। সেই পেটানো এমন মাত্রায় হয়েছে যে আক্রান্তের নাক দিয়ে রক্ত ঝরেছে।
মারামারির ঘটনায় জড়িয়ে পড়া তিনজনই পাকিস্তানের একটি নারী ক্রিকেট দলের খেলোয়াড়। ঘটনাটি ঘটেছে টিম হোটেলে। এ ঘটনায় তিনজনকেই সাময়িকভাবে বহিষ্কার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।



