
এই মৌসুম শেষে লিভারপুল কোচের দায়িত্ব ছাড়বেন ইয়ুর্গেন ক্লপ। ক্লাব কর্তৃপক্ষকে এরই মধ্যে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন জার্মান এই কোচ। আজ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ লিভারপুলের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকেও এই খবর নিশ্চিত করা হয়।
লিভারপুলের ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে করা পোস্টে বলা হয়, ‘এই মৌসুম শেষে লিভারপুল কোচের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। ক্লাব কর্তৃপক্ষকে তিনি নিজের এই সিদ্ধান্ত জানিয়েছেন।’



