
চলমান বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক করা হয়েছে জাতীয় দলের তারকা লিটন কুমার দাসকে। ২০২১ টি-টোয়েন্টির পর থেকে দুর্দান্ত ছন্দে ছিলেন লিটন। তবে ২০২৩ এর শেষদিকেই ফর্ম হারিয়েছেন। ভুগতে হয়েছে বিশ্বকাপেও। এমনকি এবারের বিপিএলে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে লিটন দাস করেছেন মোটে ৩৭ রান। যে কারণে তাকে নিয়ে সমালোচনার শেষ নেই।
এবার তার ফর্মহীনতা নিয়ে কথা বললেন কুমিল্লার তারকা ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান ক্রিকেটের নির্ভরযোগ্য এই ক্রিকেটার গত বিপিএলেও ছিলেন কুমিল্লায়। লিটনের সঙ্গে তাই অপরিচিত নন তিনি। টাইগার এই ব্যাটারের ফর্ম নিয়ে আলাপকালে বেশ প্রশংসাই করলেন রিজওয়ান।



