
রংপুর রাইডার্সে সাকিব আল হাসান, মোহাম্মদ নবির মত দু’দুজন বড় তারা এবং বিশ্বমানের স্পিনার আছেন। কিন্তু তাদের টপকে এখন পর্যন্ত বিপিএলে সর্বাধিক উইকেটশিকারি শেখ মেহেদি। রংপুরের এই অফস্পিনার এখন পর্যন্ত ৬ ম্যাচে ১৭.৪ ওভার বল করে ১০৩ খরচায় তুলে নিয়েছেন ১০ উইকেট।
তরুণ শেখ মেহেদির সেরা ম্যাচ ফিগার ৩/১১। শুধু উইকেট শিকারেই সবার ওপরে নয়, ওভার পিছু রান দেয়ার ক্ষেত্রেও এই অফস্পিনার দারুণ দক্ষতার ছাপ রেখেছেন। তার ইকোনমি ৫.৮৩। উইকেট শিকারে শেখ মেহেদির সমান অবস্থানে আছেন দুই বাঁহাতি পেসার। একজন দুর্দান্ত ঢাকার শরিফুল ইসলাম (৫ ম্যাচে ১৭.২ ওভারে ১০ উইকেট। সেরা ৪/২৪। ইকোনমি ৮.৩৬ )।
অপরজন সিলেট স্ট্রাইকার্সের জিম্বাবুয়ান ফাস্টবোলার রিচার্ড এনহগারাভা (৬ ম্যাচে ১০ উইকেট, সেরা বোলিং ৪/৩০ আর ইকোনমি- ৮.৫০)। তবে গড়ে তারা মেহদির পিছনে।



