মন্ত্রণালয়ের সুপারিশ উপেক্ষা করে এলজিইডির জ্যেষ্ঠতার তালিকা, ‘বঞ্চিত’ প্রকৌশলীদের অসন্তোষ
সবশেষ ২০০৮ সালে এলজিইডিতে প্রথম শ্রেণির প্রকৌশলীদের জ্যেষ্ঠতার তালিকা হয়। এরপর নতুন তালিকা আর হয়নি। দীর্ঘ ১৬ বছর পর চলতি মাসের ১১ তারিখ খসড়া জ্যেষ্ঠতার তালিকার বিজ্ঞপ্তি প্রকাশ করে এলজিইডি।
