মানুষ আসলে মায়ায় আটকায়
মাসকাওয়াথ আহসান জাস্টিন ট্রুডো ও সোফির সেপারেশনের অভিঘাতে এই ফেসবুকে পক্ষ-বিপক্ষ বিভাজিত হয়ে একটি খণ্ড প্রলয় হবে; সেটা আন্দাজ করে ই-আরকিতে একটি রম্যগল্প লিখেছিলাম। গল্পটা প্রায় অক্ষরে অক্ষরে মিলে যেতে খুব যে খুশি হয়েছি আমি; তা কিন্তু নয়। শেষ পর্যন্ত আমি আমার শেকড় সংলগ্ন সমাজকেই ভালোবাসি। এই সমাজ প্রেডিক্টেবল আচরণ করুক; তা আমি চাই না। […]

