পুনমকাণ্ডে চটেছেন বলিউড তারকারা
মৃত্যু নিয়ে এ ধরনের ‘প্রচার’ ভালো চোখে দেখছেন না নেটিজেন থেকে শুরু করে শোবিজ-সংশ্লিষ্ট ব্যক্তিরা। নিজেকে জীবিত ঘোষণার পর পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচিত হতে থাকেন পুনম। শুধু সাধারণ মানুষই নন, মৃত্যু নিয়ে এমন অপপ্রচারে ক্ষিপ্ত হয়েছেন পুনমের বলিউড সহকর্মীরা।
