প্রকৃতির ওপর যুদ্ধের আঁচড়
তবে এই আধুনিক সমাজের মানুষ ভুলে যায়, যুদ্ধের গোলাবারুদ আর ভারী কিংবা রাসায়নিক অস্ত্রের প্রভাব কেবল প্রয়োগকৃত স্থান বা প্রয়োগের সময়েই আটকে থাকে না। এই লেলিহান অগ্নিশিখা ইউক্রেনের; এই অগুনতি মৃত্যু গাজার; এই অন্তহীন ধ্বংসের শুরু ইয়েমেনের বটে, তবে পরিবেশ লাঞ্ছনার এ অনস্বীকার্য ক্রিয়াকর্ম আমাদের সবার।
