বন্ডের সুদহার ১২ শতাংশ ছাড়াল

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ২০ বছর মেয়াদি বন্ডে সুদহার বেড়ে ১২ দশমিক ১৭ শতাংশে উঠেছে। এ রকম সুদে ৫৩০ কোটি টাকা নিয়েছে সরকার। গত মাসে ২০ বছর মেয়াদি বন্ডে সুদ ওঠে ১১ দশমিক ১৬ শতাংশে। আর মঙ্গলবার ১৫ বছর মেয়াদি বন্ডে সুদ উঠেছে ১২ দশমিক শূন্য ৭ শতাংশ।

বন্ডের সুদহার ১২ শতাংশ ছাড়াল Read More »