হজ ও বদলি হজের পরিচয় ও বিধান
হজ ইসলামের পঞ্চ স্তম্ভের একটি। হজ আল্লাহ তাআলার বিশেষ বিধান। আর্থিক ও শারীরিকভাবে সমর্থ পুরুষ ও নারীর ওপর হজ ফরজ। হজের নির্ধারিত স্থান হলো মক্কা শরিফে খানায়ে কাবা, সাফা-মারওয়া, মিনা, আরাফা, মুজদালিফা ইত্যাদি এবং মদিনা শরিফে রাসুলুল্লাহ (সা.)–এর রওজা শরিফ।
