
বিভিন্ন মোবাইল ডিভাইসে জেনারেটিভ এআই ফিচার যোগ করা এরইমধ্যে আবশ্যিক বিষয়ে পরিণত হয়েছে। সম্প্রতি গুগল, স্যামসাংয়ের মতো টেক জায়ান্টরা তাদের নিজ নিজ ফ্ল্যাগশিপ ফোনে এআই ফিচার যোগ করতে উঠে পড়ে লেগেছে।
চীনা মোবাইল নির্মাতা কোম্পানি ওয়ানপ্লাস ‘সম্ভবত এতদিন ভিন্ন পথে হাঁটছিল’ বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট অ্যান্ড্রয়েড পুলিশ। ‘ওয়ানপ্লাস ১২’ উন্মোচনের দিনে এ ফোনে ছিল না কোনো এআই ফিচার।



