
মেটার দুই প্রতিষ্ঠান ফেসবুক ও ইনস্টাগ্রাম। যারা নিজেদের মধ্যে প্রতিযোগিতায়ও রয়েছে। নতুন নতুন ফিচার নিয়ে আসছে প্রতিদিন। এবার ফ্লিপসাইড নামের একটি প্রাইভেসি ফিচার নিয়ে আসছে ইনস্টাগ্রাম।
ইনস্টাগ্রামে আপনার পোস্ট কে দেখবে আর কে দেখবে না তা নির্ধারণ করতে পারবেন নিজেই। ফ্লিপসাইড ফিচারের মাধ্যমে এই সুযোগ পাওয়া যাবে।
পরীক্ষামূলক ভাবে কিছু ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে এই ফিচার। তাদের প্রতিক্রিয়া পাওয়ার পর ফিচারটি পুরোপুরি উন্মুক্ত করার ঘোষণা দেওয়া হবে।



