
নিজেদের প্রথম পাওয়ার প্ল্যান্ট নির্মাণের প্রস্তুতি নিচ্ছে ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান সমর্থিত এক বিদ্যুৎ কোম্পানি।
নতুন এ কারখানায় বিদ্যুৎ উৎপাদনযোগ্য প্রথম ফিউশন প্রযুক্তি ব্যবহার করা হতে পারে বলে উঠে এসেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে।
নিউক্লিয়ার ফিউশন প্রযুক্তি নিয়ে কাজ করতে চাওয়া হাতে গোনা কয়েকটি কোম্পানির একটি হল ‘হেলিয়ন এনার্জি’। ধারণা করা হচ্ছে, একদিন বিদ্যুৎ উৎপাদনের খাতে বড় পরিবর্তন আনতে পারে এ প্রযুক্তি। তবে, এখন পর্যন্ত কেউই এর এমন নমুনা সংস্করণ দেখাতে পারেনি, যেখানে আসলে বিদ্যুৎ উৎপাদনের চেয়ে খরচ বেশি।



