এমন একটা সময়ে যখন মোবাইল টেলিকমিউনিকেশনের জগত হোঁচট খেয়ে চলছিল, ঠিক তখনই শাওমির প্রতিষ্ঠাতা লেই জুন বিশ্বের বৃহত্তম মোবাইল ফোন কোম্পানিগুলোর একটি তৈরি করেছিলেন৷ যদিও অ্যাপল স্মার্টফোন বিপ্লবের সূচনা করেছে তবে শাওমি এখনও ইউজার ফ্রেন্ডলি এবং ক্রেতার ক্রয় ক্ষমতার ক্ষেত্রে তালিকার শীর্ষে রয়েছে। কিন্তু লেই জুন কিভাবে এত বড় ব্যবসা প্রতিষ্ঠা করতে পেরেছিলেন? গল্পটা এমন একজন ব্যক্তির যিনি শূন্য হাত থেকে বহু বিলিয়ন ডলারের মালিক। সংগ্রাম, শ্রম আর সাফল্যের বুননে তৈরি হয়েছে এই গল্প। লেই জুনের অবিশ্বাস্য কাহিনী… কীভাবে তিনি শাওমির মতো প্রতিষ্ঠান গড়ে তুলেছেন?



